ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বেনাপোল স্থল বন্দরে ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত

-নিহত শ্রমিক শাহজাহান।

সাজেদুর রহমানঃ

বেনাপোল স্থল বন্দরে পণ্য আনলোড করার সময় ক্রেনের সিলিং তার ছিড়ে শাহজাহান (৪৫) নামে এক শ্রমিক নিহত ও সোহেল (৫২) নামে অপর এক শ্রমিক আহত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮ টার দিকে বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনালের মাঠে লোহার সিট ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে আনলোড করার সময় ঘটেছে। ঘটনাস্থল থেকে তাদের কে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শাহজাহান কে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন। এঘটনায় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বুধবার সকালে নিহত শ্রমিকের বাড়িতে যান এবং শ্রমিক নেতাদের সাথে দুপুরে বৈঠক করেন। এঘটনায় শ্রমিকরা দুপুর ১২ টা পর্যন্ত লোডআনলোড বন্ধ রাখেন। ১২টার পর তারা কাজে যোগদান করেন।

নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল পাটবাড়ি গ্রামের আফতাবের ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।
বেনাপোল বন্দরের ৮৯১ নং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রেন্টু বলেন, আমদানিকৃত পণ্য ভারতীয় ট্রাক থেকে আনলোড করার সময় ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক মারা গেছে এবং একজন শ্রমিক আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঝুকিপূর্ণ এসব কাজে কথনও কখনও শ্রমিকরা আহত হলে এখানে কোন হাসপাতাল বা এম্বুলেন্স নাই বিধায় আমরা খুব বিপাদের মধ্যে আছি।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক কাজী রতন বলেন, শ্রমিক নিহতের ঘটনায় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান ও অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম সহ একটি টিম বেনাপোলে এসে জানাযার নামাজে অংশগ্রহণ করেন। পবে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দের সাথে বৈঠক করেন। বৈঠকে নিহত শাহজাহানের পরিবারের হাতে ৫০ হাজার টাকা দিয়েছেন এবং আহত শ্রমিক সোহেল কে বিকালে হাসপাতালে দেখতে গিয়ে সেখানে ২৫ হাজার টাকা দিবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বেনাপোল স্থল বন্দরে ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত

আপডেট টাইম : ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :