ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচ বোঝাই ট্রাকের কেবিন থেকে এয়ার পিস্তল ও গুলি উদ্ধার

সাজেদুর রহমানঃ

বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচ বোঝাই ট্রাকের কেবিন থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩ পিচ এয়ারগুলি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ভারতীয় ট্রাক চালক ও হেলপার কে আটক করেছে বিজিবি।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে বেনাপোল কার্গো ভেয়িকেল টার্মিনালের প্রবেশের সময় নিয়মিত চেকিং এ বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটক ভারতীয় ট্রাকচালক জাসপাল সালুজার ছেলে গুরজীত সালুজা (৩১) ও হেলপার মালকিয়া নাওয়াদির ছেলে রাম দাস নাওয়াদি (২৪)। তারা দু‘জনই ভারতের মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় একটি ট্রাক (সিজি-০৪পিইউ-৫২৮৮) তল্লাশির সময় ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ারগুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছেন, এই প্রথম কাঁচা মরিচ বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে এসেছেন। নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনেছেন।

কাস্টম কার্গো সূত্রে জানা গেছে আটক ট্রাকের কাঁচা মরিচ আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার শিমু এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ এজেন্ট ওমর এন্ড সন্স। এ ট্রাকে ১৯৪ ব্যাগে ১০৭১২ কেজি কাঁচা মরিচ আছে। যার আমদানি মূল্য ১৭১৩ দশমিক ৯২ মার্কিন ডলার। শতভাগ কায়িক পরীক্ষা পূর্বক কাঁচা মরিচ খালাস দেবে বলে জেনেছি।

যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের চালক একটি পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করছেন। পরে পণ্যবাহী ট্রাক তল্লাশি করে একটি এয়ার পিস্তলসহ কিছু গুলি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচ বোঝাই ট্রাকের কেবিন থেকে এয়ার পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :