ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বেনাপোল সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

যশোরের বেনাপোলে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শফিকুল ইসলাম ডালিম (৩২) ও পিয়াস বাবু (৩৫) নামে আহত দুই যুবককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে বেনাপোলের দৌলতপুর সীমান্তে গুলি ছুড়লে তারা আহত হন। শফিকুল ইসলাম ডালিম  বেনাপোল বন্দর থানার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে এবং পিয়াস বাবু একই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খুরশিদ আনোয়ার দৈনিক জানান, ‘খুলনা ২১ ব্যাটালিয়নের অধীন দৌলতপুর বর্ডার টহল পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার ১৭/৭ এস এর ১৮২ আর পিলারের বিপরীতে আনুমানিক ২৫ গজ ভারতের অভ্যন্তরে কয়েক চোরাকারবারি অন্ধকার সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করে।
এসময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে ডালিম ও বাবু নামে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের চোখে ও পায়ে গুলি লাগে। এ সময় বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হবে।’
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

বেনাপোল সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :