ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বেনাপোল বন্দর দিয়ে প্রথম দিনেই ৩৭৪৬০ কেজি ইলিশ ভারতে রফতানি

সাজেদুর রহমানঃ

দূর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি প্রদান করেছে বানিজ্য মন্ত্রনালয়। অনুমোদনের প্রথম দিনেই ৩৭৪৬০ কেজি ইলিশ রফতানি শুরু হয়েছে। বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন ছাড়পত্র প্রদানের মাধ্যমে ইলিশ রফতানির অনুমতি প্রদান করছেন। বিশ্ব কর্মা পূজা উপলক্ষে বুধবার ভারতে সরকারী ছুটি থাকায় আগামিকাল ইলিশ রফতানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে আবার রফতানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল আজিজ বলেন, বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রফতানি শুরু হয়েছে। কাগজপত্র ঠিক থাকলে দ্রুত রফতানির অনুমতি দেওয়ার জন্য সহকারী রাজস্ব অফিসার কে বলা হয়েছে।

রাত ১২ টা ৩০ মিনিটের সময় ৮টি ট্রাকে ৩৭৪৬০ কেজি ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে রফতানি হয়েছে। সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধিরা কাগজপত্রের কাজ করছে আরও ৬টি ট্রাক রফতানি হবে। প্রতি কেজি ইলিশ মাছ রফতানি হচ্ছে ১২ দশমিক ৫০ মার্কিন ডলার মূল্যে।

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি জিয়াউর রহমান জানান, ৩৭টি রফতানিকারক প্রতিষ্টানের ইলিশ রফতানির অনুমোদন দিয়েছেন বানিজ্য মন্ত্রনালয়। ইলিশ রফতানির জন্য বেনাপোল কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করা হয়েছে। কাস্টমসের কাজ শেষ হলে ফিশারিজ কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র নিয়ে রাতেই ইলিশ রফতানি করা হবে।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা বলেন, ইলিশ রফতানির জন্য আজ মঙ্গলবার বানিজ্য মন্ত্রনালয় থেকে ৩৭টি রফতানিকারক প্রতিষ্টানকে ইলিশ রফতানির জন্য অনুমোদন দিয়েছেন। ১২ দশমিক ৫০ মার্কিন ডলার প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করেছেন। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ইলিশ রফতানির সময় বেধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ ৬টি চালানে ৩৭৪৬০কেজি ইলিশ রপ্তানির জন্য ছাড়পত্র প্রদান করা হয়েছে। ২০২৪ সালে বেনাপোল বন্দর দিয়ে ৫৩২ দশমিক ৩০ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

বেনাপোল বন্দর দিয়ে প্রথম দিনেই ৩৭৪৬০ কেজি ইলিশ ভারতে রফতানি

আপডেট টাইম : ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :