ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস শুরু

সাজেদুর রহমানঃ

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সোমবার (৩০ জুন) সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।

–

ফলে কর্মচাঞ্চল্যতা ফিরে পেয়েছে বন্দর ব্যবহারকারীরা। সি এন্ড এফ এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ও তাদের স্টাফরা, বন্দরের হ্যান্ডলিং শ্রমিক সহ বন্দর ব্যবহারকারীরা সবাই কাজে যোগদান করেছে। কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে পণ্য শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস দিতে।

–

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, কাস্টমসের কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের পর আজ সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। ভারতীয় ট্রাক থেকে পণ্য বন্দরে আনলোড ও লোড কার্যক্রমও চালু হয়েছে। দ্রুত পণ্য খালাসে সহযোগিতা করার জন্য বন্দরের সকল অফিসারদেরকে বলা হয়েছে।

–

বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, মার্চ টু এনবিআর কর্মসূচিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। কর্মসূচি প্রত্যাহারের পর বন্দরে পণ্য আমদানি রপ্তানি সহ সকল প্রকার কার্যক্রম শুরু হয়েছে।

–

দুদিন পণ্য খালাস বন্ধ থাকায় উভয়দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে প্রায় ২ হাজার পণ্য বোঝট্রাক।ট্রাকগুলোবেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায়। দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এই বন্দর থেকে ৫০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

–

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় সকাল বেনাপোল কাস্টমস হাউসেশুল্কায়ন ও পণ্য ডেলিভারী শুরু হয়েছে। রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করা জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

–

বন্দর পরিচালক শামীম হোসেন জানান, সোমবার সকাল থেকে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিলঃ গ্রাহকের কাছে জ্বালানি মন্ত্রীর দুঃখ প্রকাশ

error: Content is protected !!

শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস শুরু

আপডেট টাইম : ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :