ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভারতে প্রজাতন্ত্র দিবস

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

সাজেদুর রহমান:

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। রপ্তানির অপেক্ষায় দুই দেশের বন্দরের এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ২৬ জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস। দিবসটি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল–বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, সোমবার ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হওয়ায় সেদেশে সরকারি ছুটি রয়েছে। ফলে দুই দেশের স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক আছে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভারতে প্রজাতন্ত্র দিবস

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :