ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বেনাপোল-পেট্রাপোল বন্দরে বানিজ্য গতিশীল করতে নোম্যান্সল্যান্ডে সীমান্ত বাণিজ্য বৈঠক

সাজেদুর রহমানঃ

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে বানিজ্য গতিশীল করতে আজ মঙ্গলবার দুপুরে নোম্যান্সল্যান্ডে সীমান্ত বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশ ও ভারতের কাস্টমস, বন্দর, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, স্টাফ এসোসিয়েশন, বিজিবি ও বিএসএফ উপস্থিত ছিলেন।

এ সীমান্ত বৈঠকে আলোচনা ফলপ্রসু হওয়ায় আগামীকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে আমদানি রপ্তানি বাণিজ্য শুরুর সিদ্ধান্ত হয়। ফলসহ প্যারিসেবল পণ্য বিকাল ৩ টার মধ্যে রপ্তানির জন্য ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টম হাউজের সহকারি কমিশনার পটল গোস্বামী, সহকারী কমিশনার রাহাত হোসেন, সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, সহ-সভাপতি আলহাজ্ব মহাসিন মিলন সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল, দফতর সম্পাদক মোস্তাফিজ্জুহা সেলিম, সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান কার্গো বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, বন্দর বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান।

অপরদিকে ভারতের পক্ষে বক্তব্য রাখেন পেট্রাপোল কাস্টমসের সহকারী কমিশনার সুব্রত ভদ্র, সুপারিনটেনডেন্ড সন্তুনু দাস, পেট্রাপোল বন্দরের প্রতিনিধি রোয়া যাদব, পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি শ্বশাঙ্ক শেখর ভট্রাচার্য রাজা, সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তি, সহকারী সম্পাদক জয়ন্ত পাল ও সদস্য পঙ্কজ রাউথ।

এসব প্রতিনিধিরা বক্তব্যে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আলোচনা ফলপ্রসু হওয়ায় (আগামিকাল) বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে আমদানি-রফতানি শুরু করার সিদ্ধান্ত হয়। ফল সহ প্যারিসেবল পণ্য দুপুর ৩ টার মধ্যে ভারত থেকে রফতানি করতে হবে। বেনাপোল বন্দরে ওয়েমিং স্কেলে দীর্ঘ সময় ধরে ট্রাক স্কেল করা বন্ধ করতে হবে। বেনাপোল কাস্টমস কার্গো শাখায় দ্রুত কার্পাস ইস্যুর ব্যবস্থা করতে হবে।

এসব সমস্যা সমাধান হলে প্রতিদিন ৫০০ ট্রাক পণ্য আমদানি ও ১০০/২০০ ট্রাক পণ্য রফতানি সম্ভব হবে। এবন্দরে বিভিন্ন সমস্যা থাকায় ৬ এপ্রিল ৩৪১ ট্রাক পণ্য ৪১টি চেচিস আমদানি হয়েছে এবং ৮৭ ট্রাক পণ্য রফতানি হয়েছে। তুলনা মুলক কম পণ্য আমদানি হওয়ায় ভারতের পেট্রাপোল বন্দর ও বনগাঁ এলাকায় প্রায় ২০০০ পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

বেনাপোল-পেট্রাপোল বন্দরে বানিজ্য গতিশীল করতে নোম্যান্সল্যান্ডে সীমান্ত বাণিজ্য বৈঠক

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :