ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বেনাপোল চেকপোস্ট দিয়ে ৩৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু কে ফেরত দিলো ভারত

সাজেদুর রহমানঃ

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৩৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

.

মঙ্গলবার (২৭ মে) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন শওকত মেহেদী সেতু সহকারী কমিশনার ভুমি শার্শা, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ, বিজিবি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আজিজ আহম্মেদ, বেনাপোল এপিবিএন পুলিশের ইনচার্জ সন্তু বিশ্বাস।

.

ফেরত আসা বাংলাদেশী নাগরীকরা যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে তারা আটক হয়। এদের মধ্যে ১৬ জন নারী শিশুসহ পুরুষ রয়েছে ২০ জন।

.

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ জানান, ভারত ফেরত ৩৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

বেনাপোল চেকপোস্ট দিয়ে ৩৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু কে ফেরত দিলো ভারত

আপডেট টাইম : ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :