ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ব্যবহারিত সরঞ্জামসহ চোর আটক

বেনাপোল চেকপোষ্টে দোকানে চুরি

সাজেদুর রহমান:

বেনাপোল চেকপোষ্টে দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ মো: সাজু (২৮) নামে এক চোরকে আটক করতে সক্ষম হয়েছে। শনিবার রাত ৩ টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ শার্শার একটি মাছের ঘের থেকে তাকে আটক করে।

আটক সাজু শার্শা থানার রামপুর গ্রামের মমতাজ রহমানের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাসেল মিয়া বলেন, বেনাপোল চেকপোষ্টের সাদিপুর রোডের আক্তার হোসেনের ফ্লেক্সি লোডের দোকান থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ও মোবাইল চুরি হয় গত বৃহস্পতিবার গভীর রাতে। বেনাপোল চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক ও দোকান মালিক আক্তার হোসেন বিষয়টি অবহিত করেন।

পুলিশ ওই এলাকার সিসিটিভির ফুটেজ ও চুরি যাওয়া মোবাইল নম্বর ট্র্যাকিং করে অবস্থান শনাক্ত করে। শনিবার গভীর রাতে শার্শার একটি মাঠের মধ্যে মাছের ঘেরে অভিযান চালালে ওই ঘের থেকে তিনজন পানিতে সাঁতার দেয়। এরপর আমি সহ সঙ্গীয় ফোর্স পানিতে নেমে সাঁতার কেটে সাজু নামে একজনকে আটক করি।

সিসিটিভি ফুটেজে সাজুকে টাকা নিতে দেখা যায়। তার স্বীকারোক্তিতে সে জানায়, টাকা রুবেল নামে আর একজনের কাছে রয়েছে। সে বর্তমানে পলাতক। তাকে আটক করতে পারলে টাকা উদ্ধার সম্ভব হবে।

এ সময় সাজুর স্বীকারোক্তিতে ওই মাছের ঘের থেকে তালা ভাঙার হাতুড়ি, রড, রেঞ্জ, ছুরি সহ আরও দেশীয় কিছু চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ব্যবহারিত সরঞ্জামসহ চোর আটক

বেনাপোল চেকপোষ্টে দোকানে চুরি

আপডেট টাইম : ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :