ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বেনাপোল কাস্টমসে যুগ্ম কমিশনার কর্তৃক এআরও কে মারধরের ঘটনায় ৪ ঘণ্টা কর্মবিরতি

সাজেদুর রহমানঃ

বেনাপোল কাস্টমস হাউসে যুগ্ম কমিশনার কর্তৃক সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরমান কে শারীরিক লাঞ্ছনা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে কাস্টমস কর্মকর্তারা সকাল থেকে প্রায় ৪ ঘণ্টা কাজ বন্ধ রেখে জরুরি বৈঠক করেন। ফলে দেশের প্রধান এই স্থলবন্দরে সব ধরনের শুল্কায়ন ও পণ্য খালাস কাজ পুরোপুরি বন্ধ থাকে, যার প্রভাব পড়ে দেশের আমদানি-রপ্তানি
বাণিজ্যে এবং সরকারের রাজস্ব আদায়ে।

ঘটনার বিবরণে জানা যায়, বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সরফুদ্দিন তার অধীনস্থ সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরমানকে শারীরিক নির্যাতন ও লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে এবং অভিযুক্ত কর্মকর্তারা অবিলম্বে বদলির দাবিতে সকাল থেকেই কর্মবিরতি পালন করে কাস্টমস কর্মকর্তারা বৈঠক করেন। টানা ৪ ঘণ্টা দাপ্তরিক কাজ বন্ধ থাকায় বন্দর এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়।

দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় কাস্টমস হাউসে আসা সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি ও ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েন। কাজ সম্পাদন করতে না পেরে অনেক কর্মীকে অফিসের সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। কয়েকজন সিএন্ডএফ কর্মচারী ক্ষোভ প্রকাশ করে জানান, বেনাপোল কাস্টমসে প্রায়ই খেয়াল খুশিমতো কাজ চালানো হয় এবং আমদানি পণ্য খালাসে নানা অজুহাতে হয়রানির শিকার হতে হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) জুবায়েদ রহমান জানান; আমাদের সহকর্মীকে মারধর করা নিঃসন্দেহে অন্যায় ও দুঃখজনক। আমরা এ বিষয়ে প্রতিবাদ জানালে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এসেছে যে, আগামীকাল কমিশনার এসে বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

কমিশনারের আশ্বাসের পর সাময়িকভাবে কাজ শুরু হলেও এ ঘটনাকে কেন্দ্র করে কাস্টমস চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  কাস্টমসের উর্দ্ধতন কর্মকর্তা ও আরও এআরও সহ নিন্ম কর্মকর্তাদেও মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী

error: Content is protected !!

বেনাপোল কাস্টমসে যুগ্ম কমিশনার কর্তৃক এআরও কে মারধরের ঘটনায় ৪ ঘণ্টা কর্মবিরতি

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :