ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ঘুষের টাকা সহ দুদকের হাতে আটক

সাজেদুর রহমানঃ

বেনাপোল কাস্টমস হাউসে আলোচিত ঘুষ দুর্নীতি দায় দুদকের হাতে আটক হয়েছে বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার। এর আগে সোমবার (৬ অক্টোবর) বিকেলে ঘুষের দুই লাখ ৭৬ হাজার টাকাসহ এনজিও সদস্য হাসিবুর রহমান কে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে হাসিব স্বীকার করেন, উদ্ধারকৃত টাকা শামীমা আক্তারের জন্যই নেওয়া হচ্ছিল।

দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সালাহউদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানের সূত্র ধরে মঙ্গলবার (৭ অক্টোবর)সকালে রাজস্ব কর্মকর্তা শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় দুদক প্রাথমিক জেরায় শামীমা আক্তার স্বীকার করেছেন যে, হাসিব তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং ঘুষের টাকাটি তার জন্যই সংগ্রহ করা হচ্ছিল। দুদক এখন যাচাই করছে, এ চক্রের সঙ্গে কাস্টমস হাউসের আরও কেউ জড়িত কি না।

দুদকের উপপরিচালক সালাহউদ্দীন বলেন, আমরা টাকা উদ্ধার করেই থাকিনি। যাঁরা এই ঘুষের টাকার পেছনে রয়েছেন, তাঁদের সবাইকে আইনের আওতায় আনা হবে। বেনাপোল কাস্টমস ঘুষমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তিনি আরোও জানান, আটক রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও হাসিবুর রহমানকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুদকের এমন অভিযান আমাদের নতুন করে আশাবাদী করেছে। আগে বন্দর থেকে পণ্য ছাড় করাতে মোটা টাকা ঘুষ দিতে হতো, এখন মনে হচ্ছে পরিবর্তনের সময় এসেছে। দুর্নীতিমুক্ত কাস্টম হাউজ হলে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে। সরকার এ বন্দর থেকে আরো অনেক বেশি রাজস্ব আয় করবে।

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউস দীর্ঘদিন ধরেই ঘুষ-দুর্নীতির অভিযোগে আলোচনায়। চলমান দুদক অভিযানকে অনেকে বেনাপোলকে ঘুষমুক্ত করার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন। এ ধরণের অভিযান বেনাপোল বন্দরে পরিচালনার পর আজ মঙ্গলবার বেনাপোল বন্দর ও কাস্টমসে ঘুষ দুর্নীতি কমেছে।
ছবি আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ঘুষের টাকা সহ দুদকের হাতে আটক

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :