ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বেনাপোল ইমিগ্রেশনে ময়মনসিংহের যুবলীগ নেতা আটক

-বেনাপোল ইমিগ্রেশনে আটক ময়মনসিংহ যুবলীগ নেতা রাসেল পাঠান।

সাজেদুর রহমানঃ

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক ও নাশকতা মামলার আসামি রাসেল পাঠান কে আটক করেছে পুলিশ। আটক যুবলীগ নেতা রাসেল পাঠান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। সে ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ১২ টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে এক যুবলীগ নেতা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দুটি নাশকতার মামলা রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, স্টপলিস্টে নাম থাকায় ময়মনসিংহের এক যুবলীগ নেতাকে আটক করা হয়। তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। পরে সেখান থেকে তাকে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বেনাপোল ইমিগ্রেশনে ময়মনসিংহের যুবলীগ নেতা আটক

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :