সাজেদুর রহমানঃ বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে আজ শুক্রবার রাত ২টার দিকে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে ঘটনাস্থল থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। সে ছোট আঁচড়া গ্রামের মূত হানেফ আলীর ছেলে। নিহতের বড় ভাই জুলফিকার আলী জুলু সর্দার জানান, জানতে পেরেছি রাত ২টার দিকে তার মোবাইলে যে কেউ ফোন করে ডাকে গরু জবাই করতে যাওয়ার জন্য। মোবাইলে কথা বলার পর সে ঘুম থেকে উঠে ঘরের বাহিরে আসে। এ সময় তাকে কে বা কারা ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দের। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ আসেন এবং সকালে রাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল মিয়া বলেন, ছোট আচড়া গ্রামে মিজানুর রহমান নামে এক কসাইকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনের জন্য তদন্ত কার্যক্রম চলছে।
সাজেদুর রহমানঃ
বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে আজ শুক্রবার রাত ২টার দিকে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে ঘটনাস্থল থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। সে ছোট আঁচড়া গ্রামের মূত হানেফ আলীর ছেলে।
নিহতের বড় ভাই জুলফিকার আলী জুলু সর্দার জানান, জানতে পেরেছি রাত ২টার দিকে তার মোবাইলে যে কেউ ফোন করে ডাকে গরু জবাই করতে যাওয়ার জন্য। মোবাইলে কথা বলার পর সে ঘুম থেকে উঠে ঘরের বাহিরে আসে। এ সময় তাকে কে বা কারা ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দের। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ আসেন এবং সকালে রাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল মিয়া বলেন, ছোট আচড়া গ্রামে মিজানুর রহমান নামে এক কসাইকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনের জন্য তদন্ত কার্যক্রম চলছে।