ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

সাজেদুর রহমান:

‘অত্যাধুনিক প্রক্রিয়া আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’—এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল কাস্টমস হাউসের আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস–২০২৬ পালিত হয়েছে। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের ১৮৩টি দেশে দিবসটি উদ্‌যাপিত হয়ে থাকে।

দিবসটি উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বেনাপোল কাস্টমস হাউস অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) এনবিআর সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর কর কমিশনার মো. মাসুদ রানা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. আব্দুল হাকিম এবং বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাঈদ আহমেদ এবং বেনাপোল আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জিএম আবুল কালাম কায়কোবাদ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে আরও আন্তরিক হতে হবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সব নাগরিককে নিয়মিত ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় সেমিনারে কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা, পুলিশ, বিজিবি, আমদানি ও রপ্তানিকারকগণসহ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :