ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছ বিএসএফ

সাজেদুর রহমানঃ

বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি শিশুসহ ১৫ নারী, পুরুষ কে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০ টার দিকে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে তাদের পরিবারের কাছে হস্থান্তর করেছে পুলিশ।

বিজিবি সূত্র জানায়, ভালো কাজের আশায় তারা দালালের মাধ্যমে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। প্রায় ৪ বছর ধরে তারা কলকাতা অঞ্চলে অবৈধভাবে অবস্থান করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। শনিবার রাতে রঘুনাথপুর বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবির রঘুনাথপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমানের কাছে ১৫ জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পেট্রাপোল বিএসএফের ক্যাম্প কমান্ডার এসি প্রবীন চান্দ।

এরপর বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন। ফেরত আসারা হলেন, আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (৪), তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), আমিনুর রহমান (৫৬) ও আব্দুল্লাহ আল মামুন (২৯)। তাদের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলায়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন সাহা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ শিশু সহ ১৫ নারী, পুরুষ কে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বিজিবি সদস্যরা ফেরত আসাদের থানায় হস্তান্তর করলে জিডিমূলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছ বিএসএফ

আপডেট টাইম : ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :