ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনের দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

নাঈম ইসলামঃ

ছাত্র সংসদ গঠন এবং বিশ্ববিদ্যালয় আইনে তা সংযুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের প্রায় এক বছর পার হয়ে গেলেও এখনো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন করা হয়নি। দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থীরা এই দাবি জানিয়ে আসছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি।”

তারা আরও বলেন, “ছাত্র সংসদ গঠনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তা বিশ্ববিদ্যালয় আইনে অন্তর্ভুক্ত করতে হবে। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং প্রশাসনের দায়িত্ব।”

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বারবার দাবি জানানোর পরেও প্রশাসন বিষয়টিকে অবহেলা করছে। ফলে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে তারা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনের দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
নাঈম ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :