ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান আলী তালুকদার আর নেই

হাসান মামুন:

জাতীয় দৈনিক নাগরিক ভাবনার জ্যেষ্ঠ উপদেষ্টা এবং জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান আলী তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা খুলনা মহানগরীর শেখপাড়া সড়কস্থ নিজ বাসভবন এলাকায় অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে শুক্রবার জুমার নামাজের পর পিরোজপুর সদর উপজেলার ৬৫ নম্বর কালিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী উত্তর কালিকাঠী তালুকদার বাড়ি বাইতুল্লাহ শরীফ জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। সকলেই মহান আল্লাহর নিকট দোয়া করেছেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান আলী তালুকদার আর নেই

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :