ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিয়ের ২ মাসে সন্তান প্রসব, হাসপাতালেই তালাক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট টাইম : ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • ৪৮১ বার পঠিত

বিয়ের মাত্র দুই মাস ১০ দিনের মাথায় ছেলে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। এ ঘটনায় হাসপাতালেই ওই নারীকে তালাক দিয়েছেন তার স্বামী।

চুয়াডাঙ্গা পৌর এলাকার ভেমরুল্লাহ গ্রামের পুরাতন মসজিদপাড়ায় এ ঘটনা ঘটেছে। নবজাতক ও মা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ গ্রামের পুরাতন মসজিদপাড়ার মোস্তাকিমের সঙ্গে ২ মাস ১০ দিন আগে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মাঠপাড়ার ওই নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। শনিবার (২ জানুয়ারি) রাতে ওই নারীর একটি পুত্র সন্তানের জন্ম হয়।

পরদিন রবিবার নবজাতক শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাসহ তাকে হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালেই ওই নারীকে তালাক দেন স্বামী মোস্তাকিম।

মোস্তাকিম এ বিষয়ে বলেন, বিয়ের পর আমার স্ত্রী বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যেত। তাই আমার পক্ষে বুঝে ওঠা সম্ভব হয়নি।

ওই নারী বলেন, কয়রাডাঙ্গা গ্রামের মাঠপাড়ার প্রতিবেশী আশিক (২০) একদিন কিছু একটা দেখানোর জন্য তার ঘরে যেতে বলে। আমি সেখানে গেলে আশিক আমাকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানাইনি। রবিবার দুপুরে জোরপূর্বক তালাক নামায় আমার সাক্ষর নিয়েছে। তালাক দিলেও এখনো দেনমোহরের টাকা পরিশোধ করেনি। আমি আমার পুত্র সন্তানের স্বীকৃতি চাই।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর খোকন বলেন, আলোকদিয়া গ্রামের এক ঘটকের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিষয়টি কৌশলে এড়িয়ে যায় ওই মেয়ে ও তার পরিবারের সদস্যরা। শনিবার রাতে শ্বশুরবাড়িতে পুত্রসন্তান প্রসব করে। পরে বিষয়টি উভয়পক্ষের মধ্য মীমাংসা হয়েছে। হাসপাতাল এলাকায় উভয়পক্ষের সম্মতিতে তালাক হয়েছে বলে শুনেছি।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

বিয়ের ২ মাসে সন্তান প্রসব, হাসপাতালেই তালাক

আপডেট টাইম : ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
ডেস্ক রিপোর্টঃ :