ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিশ্বকাপকে ঘিরে ফরিদপুরে জমে উঠেছে বিভিন্ন দেশের পতাকা তৈরির কাজ

মানিক কুমার দাস:

বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকায় এখন ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। বিভিন্ন দেশের সমর্থকদের চাহিদা মেটাতে তারা তৈরি করছেন নানা আকারের জাতীয় পতাকা।

খোঁজ নিয়ে জানা যায়, আকার ও মানভেদে প্রতিটি পতাকা ৬০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বিশ্বকাপ সামনে রেখে দিন-রাত কাজ করছেন স্থানীয় দর্জিরা।

নিউ মার্কেটের দর্জি শামসুল হক জানান, তিনি বর্তমানে ৫০ ফুট দৈর্ঘ্যের একটি ব্রাজিলের পতাকা তৈরি করছেন, যার মূল্য ২ হাজার ৫০০ টাকা। একই দামে আর্জেন্টিনার পতাকাও তৈরি করেছেন। তার মতে, বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশি হওয়ায় এ দুই দেশের পতাকার চাহিদাও সবচেয়ে বেশি।

তিনি আরও জানান, ব্রাজিল ও আর্জেন্টিনার পাশাপাশি জার্মানি, ইংল্যান্ড, মরক্কো, ফ্রান্স ও স্পেনের পতাকাও তৈরি করছেন। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকারও ভালো চাহিদা রয়েছে। ছোট আকারের পতাকা ৪০ টাকা থেকে বিক্রি করা হচ্ছে।

শামসুল হক বলেন, “বিশ্বকাপ শুরু হওয়ার পর ব্রাজিল ও আর্জেন্টিনা ভালো খেললে পতাকার বিক্রি আরও বাড়বে। তখন নতুন করে আরও পতাকা তৈরির সুযোগ সৃষ্টি হবে।”

এদিকে শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বিক্রেতারাও বিভিন্ন দেশের পতাকা বিক্রি করছেন। তাদের প্রত্যাশা, বিশ্বকাপের খেলা যত জমে উঠবে এবং জনপ্রিয় দলগুলো ভালো ফল করবে, ততই বাড়বে পতাকার বিক্রি।

বিশ্বকাপের উন্মাদনায় ইতোমধ্যে ফরিদপুরের বাজারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সমর্থকদের আগ্রহে পতাকা ব্যবসায়ী ও দর্জিদের মাঝেও দেখা দিয়েছে নতুন আশাবাদ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বিশ্বকাপকে ঘিরে ফরিদপুরে জমে উঠেছে বিভিন্ন দেশের পতাকা তৈরির কাজ

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :