ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা পাবে শিশুরা

শিশুদের হার্টের ছিদ্রসহ বিভিন্ন জন্মগত ত্রুটির চিকিৎসা বিনামূল্যে দেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। এ সেবায় রেডিয়েশন ফ্রি বা বিকিরণহীন যন্ত্র ‘ক্লোজার’ দিয়ে সহযোগিতা করবে চীনের ফুওয়াই কার্ডিওভাস্কুলার হাসপাতাল।

শনিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল মিলনায়তনে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। জাতীয় হৃদরোগ হাসপাতালের পক্ষে পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন ও ফুওয়াই হাসপাতালের পক্ষে ড. জিয়ানবিন প্যান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবদুল্লাহ শাহরিয়ার।

অনুষ্ঠানে অধ্যাপক জামাল বলেন, জাতীয় হৃদরোগ হাসপাতালে শিশুদের বিভিন্ন ধরনের হৃদরোগের চিকিৎসা দেওয়া হয়। শিশুদের হার্টের ছিদ্রসহ বিভিন্ন জন্মগত ত্রুটিও সারিয়ে তোলা হয়। এ রোগের জন্য মূলত দুই ধরনের চিকিৎসা আছে। একটি হলো ওপেন হার্ট সার্জারি, অন্যটি ক্লোজার স্থাপন (অস্ত্রোপচার বা অপারেশনহীন)। অপারেশনহীন পদ্ধতিটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। হৃদরোগ ইনস্টিটিউটে এর আগে এক হাজারের বেশি ক্লোজার সার্জারি হয়েছে। তবে এ পদ্ধতিতে রেডিয়েশনের একটা ঝুঁকি থাকে। রেডিয়েশন শিশু বা গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর। তবে চায়না ফুওয়াই হাসপাতাল বিশেষ পদ্ধতিতে এ যন্ত্র তৈরি করছে, যেখানে কোন ধরনের রেডিয়েশন নেই। চীনের সঙ্গে এ চুক্তির ফলে আমরা রেডিয়েশনবিহীন ইকো মেশিন প্রযুক্তির সহায়তা পাব, যা শিশু হৃদরোগীদের ঝুঁকির হাত থেকে রক্ষা করবে। দেশ ও জাতির জন্য এটা একটি মাইলফলক।

সমঝোতা স্মারকের আওতায় শিশু হৃদরোগীদের জন্য বিনামূল্যে অস্ত্রোপচার, উচ্চতর গবেষণা, স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তর ও বিনিময়, হাসপাতালের অবকাঠামো উন্নয়নের বিষয়ে চীনের ফুওয়াই কার্ডিওভাস্কুলার হাসপাতাল বিভিন্ন ধরনের সহযোগিতা করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা পাবে শিশুরা

আপডেট টাইম : ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :