দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
১৮৭
বার পঠিত
বিদ্রোহী সাহিত্য পরিষদের উদ্যোগে নতুন পোশাকে ঈদ আনন্দে মাতল শিশুরা
কাজী নূর।। ঈদের নতুন পোশাক পেয়ে খুশিতে মাতল শিশুরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় যশোর শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে এ পোশাক বিতরণ করে সাহিত্য সংগঠন বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, সহকারী অধ্যাপক কবি মঞ্জুয়ারা সোনালী, দৈনিক 'সমাজের কাগজ'র সম্পাদক ও প্রকাশক সোহরাব হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, পোশাক বিতরণ কর্মসূচির সমন্বয়ক কবি অরুণ বর্মন, বিএসপির সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, সহ- সভাপতি নূরজাহান আরা নীতি, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় নন্দী, অফিস সম্পাদক শরিফুল আলম, নির্বাহী সদস্য আহমেদ মাহবুব ফারুক, ভদ্রাবতী বিশ্বাস প্রমুখ। পোশাক বিতরণের মাধ্যমে শিশুদের সঙ্গে ঈদের নির্মল আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এ সময় বিএসপি সদস্যরা। এ বিষয়ে বিএসপির প্রকাশনা সম্পাদক কাজী নূর জানান, অতীতের মতো ভবিষ্যতেও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শিশুদের পাশে থাকবে বিএসপি। অনুষ্ঠানে ৩৫ শিশু কিশোরের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।
কাজী নূর।।
ঈদের নতুন পোশাক পেয়ে খুশিতে মাতল শিশুরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় যশোর শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে এ পোশাক বিতরণ করে সাহিত্য সংগঠন বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, সহকারী অধ্যাপক কবি মঞ্জুয়ারা সোনালী, দৈনিক ‘সমাজের কাগজ’র সম্পাদক ও প্রকাশক সোহরাব হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, পোশাক বিতরণ কর্মসূচির সমন্বয়ক কবি অরুণ বর্মন, বিএসপির সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, সহ- সভাপতি নূরজাহান আরা নীতি, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় নন্দী, অফিস সম্পাদক শরিফুল আলম, নির্বাহী সদস্য আহমেদ মাহবুব ফারুক, ভদ্রাবতী বিশ্বাস প্রমুখ।
পোশাক বিতরণের মাধ্যমে শিশুদের সঙ্গে ঈদের নির্মল আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এ সময় বিএসপি সদস্যরা।
এ বিষয়ে বিএসপির প্রকাশনা সম্পাদক কাজী নূর জানান, অতীতের মতো ভবিষ্যতেও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শিশুদের পাশে থাকবে বিএসপি। অনুষ্ঠানে ৩৫ শিশু কিশোরের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।