দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
১৫০
বার পঠিত
বিদ্রোহীর ২৫৩তম সাহিত্য সভা অনুষ্ঠিত
মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি যশোরের ২৫৩তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পোস্ট অফিসপাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন বিএসপির আজীবন সদস্য এস.এম এ কাইয়ুম। বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কবি রাশিদা আখতার লিলি, গাজী শহিদুল ইসলাম, শংকর নিভানন ও কুতুবউদ্দিন বিশ্বাস। কবিতা পাঠ করেন বিএসপির সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, ডা. আহাদ আলী, ভদ্রাবতী বিশ্বাস, এমএ কাসেম অমিয়, আতিয়ার রহমান, কাজী খলিলুর রহমান, অ্যাড, মাহমুদা খানম, আহমেদ মাহবুব ফারুক, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান প্রমুখ। সভার শুরুতে বিএসপির সাবেক সহ সভাপতি কবি কাজী রকিবুল ইসলামের মায়ের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না।
মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ
বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি যশোরের ২৫৩তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পোস্ট অফিসপাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন বিএসপির আজীবন সদস্য এস.এম এ কাইয়ুম।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কবি রাশিদা আখতার লিলি, গাজী শহিদুল ইসলাম, শংকর নিভানন ও কুতুবউদ্দিন বিশ্বাস। কবিতা পাঠ করেন বিএসপির সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, ডা. আহাদ আলী, ভদ্রাবতী বিশ্বাস, এমএ কাসেম অমিয়, আতিয়ার রহমান, কাজী খলিলুর রহমান, অ্যাড, মাহমুদা খানম, আহমেদ মাহবুব ফারুক, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান প্রমুখ।
সভার শুরুতে বিএসপির সাবেক সহ সভাপতি কবি কাজী রকিবুল ইসলামের মায়ের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না।