ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালপুরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিলমাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিনের দ্বিতীয় সন্তান জিহাদ, বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক তার গোছানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১:৫০ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার সকালে তার জানাজা বিলমাড়িয়া বাজার মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে মোহরকয়া কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হয়।

শান্ত, নম্র ও ভদ্র স্বভাবের জিহাদ একজন মেধাবী ছাত্র ছিলেন এবং বড় হয়ে তিনি একজন স্বনামধন্য আলেম হওয়ার স্বপ্ন দেখতেন। তার মৃত্যুতে লালপুর থানা প্রেসক্লাব ও লালপুর উপজেলা প্রেসক্লাব শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালপুরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :