ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার চক দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন চক দৌলতপুর এলাকার মো. মোরসালিনের স্ত্রী মোছা. মুরশিদা খাতুন (২৯) এবং তাদের ছেলে মো. মুজাহিদ হোসেন (১০)।

ওসি জানান, মুরশিদা খাতুন বাড়ির আঙিনায় কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসে তার ছেলে মুজাহিদ, কিন্তু সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মা-ছেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

e-Paper-29.06.2026

error: Content is protected !!

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :