ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ‌ বিশ্ব পরিবেশ দিবস পালিত

মানিক কুমার দাসঃ

বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ‌ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এউপলক্ষে আজ বৃহস্পতিবার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‘নদী বাঁচাও, প্রকৃতি বাঁচাও, দেশ বাঁচাও’ এই দাবীতে মানববন্ধন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

–

সংগঠনের জেলা আহ্বায়ক সজল বাড়ৈ-এর সভাপতিত্বে ও সদস্য কৌশিক অধিকারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সহযোগী অধ্যাপক লিয়াকত হোসেন হিমু, সদস্য কে এম আবদুল্লাহ আবিদ।
উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক অনুপম নন্দি, মিফতি ইসলাম, শেখ নাঈম, তৃষ্ণা ইসলাম, ইয়াসির আরাফাত প্রমুখ।

–

নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন-১৯৭২ সালের ৬-১৬ জুন এই সম্মেলনে ৫ জুনকে আন্তর্জাতিক পরিবেশ দিবস ঘোষনা করা হয়। পরিবেশ দিবসের লক্ষ থাকে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে কার্বন নিঃসরণ কমানো, পলিথিন বন্ধ, পর্যাপ্ত বনায়ন, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমিয়ে আনা।

–

কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ করছি পরিবেশ দিবসের গণন সংখ্যা যত বাড়ছে পরিবেশের ততই বিপর্যয় ঘটছে। বিশ্বব্যাপী কার্বন নিঃসরণের পরিমান বাড়ছে ভয়াবহ মাত্রায়, যা গতবছর ছিল প্রায় ১কোটি ৩৩ লক্ষ টন। যুদ্ধ-যুদ্ধোন্মাদ বাড়িয়ে তোলা হচ্ছে, পারমানবিক শক্তিধর দেশ সমূহ পারমানবিক শক্তি বৃদ্ধি করেই চলছে। যুদ্ধের নামে দেশ দখল করতে বোমা মেরে শহর, নগর, বন্দর ধ্বংসস্তুপে পরিণত করছে, বৃহৎ বনায়ন কেটে করা হচ্ছে শিল্প কলকারখানা।

–

দুই বা ততোধিক দেশের মধ্যে দিয়ে বয়ে চলা নদী, যাকে বলা হয় আন্তর্জাতিক নদী। ক্ষমতাধর ও উজানের দেশসমূহ তাদের দেশে বাঁধ তৈরি করে ভাটির দেশের নদীর প্রবাহ বাধার সৃষ্টি করছে।

–

ফলে ভাটি অঞ্চলে দেখা দিয়েছে নদীর পানির সল্পতা। নদী মরে যাচ্ছে। ফলে দখল, দূষণের কবলে পড়ছে নদী।

–

বাংলাদেশ নদীমাতৃক দেশ। একসময় কবিদের গান-কবিতায় ১২শ নদী কথা প্রকাশিত হয়েছে। কিন্তু আজ সেই নদীর বুক যেন মরুভূমি। পানির প্রবাহ না থাকায় নদী পরিণত হচ্ছে ভাগাড়ে। অপরিকল্পিত শিল্পায়ন এর ফলে শহরের মধ্যে ছোট নদী খাল বা জলাশয় ধ্বংস হয়ে গেছে। শিল্প নগরী ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের পাশদিয়ে বয়ে চলা নদী সমূহকে এখন আর নদী বলা চলে না। বৃহদায়ক ড্রেন বললেই শোভা পায়। শহর ও শিল্পের বর্জ্য ও আবর্জনা সব নদীতে ফেলা হচ্ছে। টনকে টন ময়লার সাথে পলিথিন নদীতে পড়ে শুধু নদী নয় সমুদ্র পৃষ্ঠ ও দূষিত হচ্ছে। জলজ প্রাণীর ইকো সিস্টেম ধ্বংস হচ্ছে। নষ্ট হচ্ছে প্রজনন ক্ষমতা। ফলে দেশজ প্রায় ১০০ রকমের মাছ বিলুপ্তির পথে।

–

বাংলাদেশের নদী যদি বাঁচানো না যায় তাহলে বাংলাদেশের উত্তর অঞ্চল সহ বৃহদঅঞ্চলে মরুকরণের সৃষ্টি হবে। ভারত থেকে আসা ৫৪ নদীর মধ্যে ৫১ টিতে একতরফা ভাবে বাঁধ দেয়া হয়েছে। এই একতরফা নদী শাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে ফারাক্কা, গজলডোবা, তিস্তা ব্যারেজ সহ সকল বাঁধ অপসারণে বাধ্য করতে হবে।
আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পরবর্তীতে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্তদের’ তালিকায় আরও ২০ বাংলাদেশি, নজরুল-সুইটির মতো তাঁদের শাস্তিও জানায়নি

error: Content is protected !!

বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ‌ বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :