ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যশোরের নবাগত জেলা প্রশাসক

বিগত সময়ের সাংবাদিকতা নৈতিকতা, এথিকাল এবং প্রিন্সিপালের জায়গায় ছিল না

যশোরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম বলেছেন, সমালোচনা করবেন, সমালোচনাকে সাদরে গ্রহণ করব। সমালোচনার মাধ্যমে যশোরের যদি কিছু উপকার হয় ইনশাআল্লাহ সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে যশোরে সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সাথে পরিচয় পর্বের মাধ্যমে যশোর সম্পর্কে জানলাম। তিনি জুলাই ছাত্র জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, আপনাদের একটা বিষয় খেয়াল আছে কিনা ? জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল। ৩১ জুলাইয়ের পর ছাত্রদের পক্ষ থেকে পরবর্তী তারিখ গননা করা হচ্ছিল ৩২ জুলাই, ৩৩ জুলাই। এভাবে ৩৬ জুলাই চুড়ান্ত দিন পর্যন্ত গননা করা হচ্ছিল। আপনাদের কাছে প্রশ্ন জাগেনি এটা কি ধরনের তারিখ? যতক্ষণ না স্বাধীনতা আসবে ততক্ষণ জুলাই মাস শেষ হবে না এমনটাই ছিল ছাত্রদের কথা।
তিনি বলেন, ছাত্র জনতার গণআন্দোলনে সাংবাদিকরাও জীবন দিয়েছেন। অর্জিত এই স্বাধীনতার মাধ্যমে সাংবাদিকদেরও স্বাধীনতা এসেছে। তিনি বলেন, বিগত সময়ে যে সাংবাদিকতা ছিল, সে সময় সাংবাদিকতা নৈতিকতা, এথিকাল এবং প্রিন্সিপালের জায়গায় ছিল না। আমরা আশা করি সাংবাদিকতার সঠিক জায়গা থেকে সাংবাদিকতা আসবে।
মতবিনিময় সভায় যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা এবং ঢাকার বিভিন্ন জাতীয় পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় মতামত ব্যক্ত করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক টেলিগ্রাম সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, এস এম ফরহাদ, সাবেক সভাপতি ও নয়াদিগন্ত প্রতিনিধি এম আইউব, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, দৈনিক ইত্তেফাকের ফারাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ।
বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে মতবিনিময় সভা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সভার শুরুতে জুলাই গণহত্যায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যশোরের নবাগত জেলা প্রশাসক

বিগত সময়ের সাংবাদিকতা নৈতিকতা, এথিকাল এবং প্রিন্সিপালের জায়গায় ছিল না

আপডেট টাইম : ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :