ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, দেশজুড়ে গ্রেপ্তার ৪২১

ফ্রান্সের রাজধানী প্যারিসে ট্রাফিক পুলিশের নির্দেশে গাড়ি থামাতে ব্যর্থ হওয়া ১৭ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ। এরপর থেকে শুরু হয়েছে ফ্রান্সজুড়ে আন্দোলন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী দেশজুড়ে ৪২১ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
শুক্রবার (৩০ জুন) সকালে সাড়ে ৭টার দিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম লে ফিগারো জানিয়েছে, দেশটির একটি অঞ্চল থেকেই ২৪২ জনকে গ্রেপ্তার করেছে। আটককৃতদের অধিকাংশের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।এদিকে, তরুণের মৃত্যুর জেরে ব্যাপক বিক্ষোভ শুরু হলেও ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ কিছুটা স্থিমিত হয়ে পড়েছে।

তবে গত রাতে প্যারিসের বেশ কয়েকটি জায়গায় লুটের ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় দৈনিক লে মন্ডে বলছে, প্যারিসের বেশ কয়েকটি রাস্তার ক্ষতি হয়েছে। কয়েকটি শহরে কারফিউও জারি করা হয়েছে।ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার।

ওইদিন সকালে প্যারিসের উপশহর নানতেরে ট্রাফিক বিধি অমান্য করে জোরে গাড়ি চালানোর অভিযোগে নাহেল এম. নামের ১৭ বছর বয়সী এক তরুণ গাড়ি থামানোর নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু নাহেল তাতে কর্ণপাত না করে গাড়ি নিয়ে সরে পড়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন পুলিশ সদস্যরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাহেলের।সূত্র: বিবিসি
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, দেশজুড়ে গ্রেপ্তার ৪২১

আপডেট টাইম : ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :