ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিএমডি’র ৯ কর্মকর্তাকে দুদকে তলব

আলিফ হোসেনঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য (সাবেক) কৃষি ও খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের আত্মীয় স্বজন ও অন্যান্যদের বিরুদ্ধে কৃষি মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন কর্মকর্তাদের যোগসাজসে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এবং সরকারি জমিদখলের অভিযোগ উঠেছে।
এছাড়া দুর্নীতি করা অর্থ এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নুর আলীর মাধ্যমে বিদেশে পাচারেরও অভিযোগ করা হয়েছে।

সাবেক এই মন্ত্রী ও পরিবারের দুর্নীতির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে সঠিক তথ্যানুসন্ধানের স্বার্থে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ৯ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল খালেক ৩ আগষ্ট বিএমডিএর নির্বাহী পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট ৯ জন কর্মকর্তাকে ঢাকায় তলব করেছে।

দুদকের নোটিশপ্রাপ্ত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ৯ কর্মকর্তাদেরকে আগামী ১২ ও ১৩ আগষ্ট দুদকের প্রধান কার্যালয় ঢাকার সেগুন বাগিচায় নির্দেশিত ও চাহিদাকৃত নথিপত্রসহ উপস্থিত হতে বলা হয়েছে। নোটিশ প্রাপ্ত এই ৯ কর্মকর্তার একজন অতি সম্প্রতি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়েছেন। বাকি ৮ জন বিএমডিএর প্রধান কার্যালয় ও বিভিন্ন অঞ্চলের দায়িত্বে নিয়োজিত নির্বাহী প্রকৌশলী।

আলোচিত ৯ প্রকৌশল কর্মকর্তারা হলেন-লালমনিরহাট জোনের নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা, সদর দপ্তরের এনামুল কাদির, তোফাজ্জল আলী সরকার, এটিএম রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জোনের রেজাউল ইসলাম, নওগাঁ জোনের রেজাউল করিম, রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন ও সানজিদা খানম মলি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৪ অক্টোবর সাবেক কৃষি ও খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলন সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এই বিষয়ে দুদকের সহকারি পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আব্দুল খালেক জানান, সাবেক কৃষি ও খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা বিএমডিএর এসব কর্মকর্তার মাধ্যমে ব্যাপক দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা দুর্নীতিতে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। সাবেক মন্ত্রী পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের দুর্নীতির বিষয়ে এসব কর্মকর্তার বক্তব্য শোনা হবে।

এসব বিষয়ে জানতে চাইলে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমাম জানান তিনি ঢাকায় আছেন। এই বিষয়ে তিনি বিশেষভাবে জ্ঞাত নন। তবে তিনি খোঁজ নিয়ে পরে জানাবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

বিএমডি’র ৯ কর্মকর্তাকে দুদকে তলব

আপডেট টাইম : ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :