ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিএমডিএর মেকানিক মোতাহার হোসেন সাময়িক বরখাস্ত

আলিফ হোসেনঃ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)পবা জোনের সহকারী এক মেকানিককে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করে পঞ্চগড় জোনে সংযুক্ত করা হয়েছে। ওই সহকারী মেকানিকের নাম মোতাহার হোসেন। তিনি রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) আজিজপুর পুর্বপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিন সরকারের পুত্র।

জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক অফিস আদেশে এই সিদ্ধান্ত নেয়া হয়।এই অফিস আদেশে স্বাক্ষর করেছেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান।

এদিকে অফিস আদেশে বলা হয়েছে, মোতাহার হোসেন, সহকারী মেকানিক, বিএমডিএ পবা জোন তার বরাদ্দকৃত নওহাটা পৌরসভার মৌজা-সিন্দুরঝুসুম্বী-১০ জেএল নং-১২৮ বাগ নং-৫৬৭৬ এর গভীর নলকূপটির প্রি-পেইড মিটার নষ্ট হওয়ার প্রেক্ষিতে এলসি কার্ডের তথ্য হতে দেখা যায় যে, মিটারটিতে ১২৯/১১/২০২৫ হতে ০৪/০৪/২০২৬ তারিখ পর্যন্ত দীর্ঘ ৪ মাস কোন চেকিং কার্ড ব্যবহার করে তথ্য গ্রহণ করা হয় নাই। সে কারণে ডিনি উক্ত পদকুর দায়িত্বপ্রাপ্ত হওয়ায় পবা জোন দপ্তর স্মারক নং- ১০৮০ তারিখ-২০/০৭/২০২৬ মোতাবেক তাকে কারণ দর্শানোর জন্য পত্র প্রদান করা হয়। তিনি গত ২৬/০৭/২০২৬ তারিখে জবাব দাখিল করেন।

কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় পযা জোনের স্মারক নং-১১২৬ তারিখ-২৭/০৭/২০২৬ মোতাবেক চার বিপরীতে বরাদ্দকৃত সেচযন্ত্রের বরাদ্দ আদেশ সাময়িকভাবে স্থগিত করা হয়। সে ধারাবাহিকতায় তার বরাদ্দকৃত গভীর নলকূপগুলোর নেসকো প্রি-পেইড মিটারের রিচার্জের তথ্য যাচাইকালে যেখা যায়, তিনি অভিনব কায়দায় বিকাশ, রকেট ও জনতা ব্যাংক ডিলার পয়েন্ট এর পেমেন্ট স্লিপ/ভাউচার দাখিল করে বিগত ২০১৪-২০১৫ ও ২০২৫-২০২৬ অর্থ বছরে মোট ২৩ লাখ ৯২ হাজার টাকা আত্মসাত করেন মর্মে রাজশাহী সার্কেল দপ্তর স্মারক নং-৩৪১ তারিখ-৩০/০৯/২০২৬ মোতাবেক জানা যায়,যেহেতু, বিএমডিএ পবা জোন দপ্তর স্মারক নং-১৪৬০ তারিখ-২৪/০৯/২০২৬ মোতাবেক আরও জানা যায় যে, তিনি গত ১৮/০৯/২০১৬ হতে ২৮/০৯/২০২৬ তারিখ পর্যন্ত ১৩দিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এ কারণে পবা জোনের সারক নং-১৪৩৩ ও ১৪৭৯ তারিখ যথাক্রমে ২১/০৯/২০২৬ ও ২৮/০৯/২০২৬ মোতাবেক তাকে কৈফিয়ত তলব করা হয়। কিন্তু তিনি কোনও জবাব দাখিল করেননি। পরবর্তীতে এ বিষয়ে তার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

যেহেতু, তার উপরোক্ত কার্যকলাপ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী বিধিমালা, ১৯৯৩ এর ৩৭ বিধির (খ), (গ) ও (চ) উপ-বিধি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ও এর উপ-বিধি (খ), (গ) ও (ঘ) অনুযায়ী ‘অসদাচরণ, ‘পলায়ন, অর্থ আত্মসাত ও দুর্নীতি পরায়ণ এর অভিযোগের সামিল যা চাকুরি বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

তাকে উক্ত অভিযোগে অভিযুক্ত করা হলো; এবং সেহেতু, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী বিধিমালা, ১৯৯৩ এর ৪৩ (১) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ১২ (১) অনুযায়ী তাকে অদ্য ০৮/১০/২০২৬ তারিখ হতে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন প্রচলিত বিধি অনুযায়ী তিনি খোরাকী ভাতা প্রাপ্য হবেন।

এছাড়া তাকে অন্যান্য কর্মকর্তা/কর্মচারীর মত নিয়মিত অফিসে উপস্থিত হয়ে নির্ধারিত সময় পর্যন্ত অবস্থান করতে হবে এবং পৃথক হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে। তিনি কর্মস্থল ত্যাগ করতে চাইলে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত সময় শেষে কর্মস্থলে প্রত্যাবর্তন করতে হবে। তাকে কর্তৃপক্ষের পঞ্চগড় জোন দপ্তরে সংযুক্ত করা হলো।পাশাপাশি অবিলম্বে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আ’লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছেঃ -রাশেদ খান

error: Content is protected !!

বিএমডিএর মেকানিক মোতাহার হোসেন সাময়িক বরখাস্ত

আপডেট টাইম : ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :