আপডেট টাইম :
০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
১৩৮
বার পঠিত
বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে -বিএনপি নেতা সেলিমুজ্জামান
বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জের মুকসুদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বিএনপি নেতা সেলিমুজ্জামান বলেন, "বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমান মনোনীত প্রার্থীকে ভোট দিন।" মুকসুদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার (১৬ আগস্ট) দুপুরে জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর সার্বজনীন কৃষ্ণকালী মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ছাত্রবিষয়ক সম্পাদক এম ওহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এরপরে তিনি তালবাড়ি সার্বজনিন কালী মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বিএনপি নেতা সেলিমুজ্জামান বলেন, “বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমান মনোনীত প্রার্থীকে ভোট দিন।”
মুকসুদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর সার্বজনীন কৃষ্ণকালী মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ছাত্রবিষয়ক সম্পাদক এম ওহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এরপরে তিনি তালবাড়ি সার্বজনিন কালী মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।