ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপি নেতা মিনুর উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত বক্তব্যের প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘা উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বাঘা-চারঘাটে মিজানুর রহমান মিনুকে অবাঞ্চিত ঘোষনা করেন আ’লীগ নেতারা।

উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে বক্তব্যকালে এ ঘোষনা দেন তারা। এ সময় বিতর্কিত বক্তব্য সমাজে মর্যাদাহানি হয়েছে বলে দাবি তুলেন তারা।

মিছিলে নের্তৃত্ব দেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবীরের সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সিনিয়র নেতা মাসুদ রানা তিলু, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিল­ুর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, স্বেচ্ছাসেবক লীগের নয়া সভাপতি নাজমুল হোসেন ও বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহাগ প্রমুখ।

উপস্থিত ছিলেন আড়ানি পৌর মেয়র মুক্তার আলীসহ দলীয় নের্তৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু সংসদ সদস্য এনামুল হক ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম এবং রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমানকে নিয়েও কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। এতে তিনি বলেন, শাহরিয়ার আলম বিএনপির মনোনয়ন পেতে তার কাছেও এসেছিলেন।

আর মনসুর রহমান এমপি বিএনপির সময় জেলখানার ডাক্তার হিসেবে ব্যাপক অত্যাচার করেছেন উল্লেখ করে বলেছেন, ‘আমি ভেবেছিলাম তিনি বিএনপি করতেন’। এ ছাড়াও টেলিভিশন চ্যানেলের ওই টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, ‘এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ,শ্রমিকলীগ কিছুই করতে দেখিনি বরং বগুড়ায় যখন পড়াশোনা করত তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আদর্শহীন ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

বিএনপি নেতা মিনুর উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট টাইম : ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :