ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিএনপি নির্বাচনকালীন ওয়াদা বাস্তবায়নে বদ্ধপরিকর: এমপি আবু সাঈদ চাঁদ

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘায় হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, বিএনপি নির্বাচনকালীন প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।”

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, অভিভাবকদেরও সন্তানদের শিক্ষার বিষয়ে আরও সচেতন হতে হবে।

এমপি চাঁদ বলেন, “আমি একজন কৃষকের ছেলে। কৃষিনির্ভর বাঘা-চারঘাট উপজেলার উন্নয়নে কৃষকরাই অগ্রাধিকার পাবেন।” তিনি আরও বলেন, “বিএনপি নির্বাচনকালীন ওয়াদা বাস্তবায়নে বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৬৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে এক হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং পরে অতিথিরা তাদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।

সভাপতির বক্তব্যে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা জান্নাতুল ফেরদৌস বলেন, “সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। যারা আজ বৃত্তি পেয়েছে, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে।” তিনি শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা উল্লেখ করে অভিভাবকদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে সন্তানদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানান।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মাহাফুজ রহমান ভবিষ্যতে এই অর্জনের মর্যাদা রক্ষা করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রশিদ জানান, উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৫টি বিদ্যালয়ের ১৫৫ জন এবং ৪২টি কিন্ডারগার্টেনের মধ্যে দুটি প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। সর্বোচ্চসংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রয়েছে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

প্রধান শিক্ষক তাসমিরি লাবনী-র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি এবং আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘার চকরাজাপুর ও গড়গড়িতে ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি আবু সাইদ চাঁদ

error: Content is protected !!

বিএনপি নির্বাচনকালীন ওয়াদা বাস্তবায়নে বদ্ধপরিকর: এমপি আবু সাঈদ চাঁদ

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :