ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে বাঘায় প্রাইভেট কারে অগ্নিসংযোগ

রাজশাহীর বাঘায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯-১০-২০২৩)বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে উপজেলার আটঘরি মোড়ে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রাইভেট কারটিতে আগুন জ্বলতে দেখেছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে উপজেলা নির্বাহি অফিসার,পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়। তবে কে বা কারা আগুন দিয়েছে তাৎক্ষনিক তা জানা যায়নি। কাউকে আটকের খবর জানা যায়নি।

জানা যায়,প্রাইভেট কারটি চালিয়ে রাজশাহী থেকে বাঘায় স্ত্রীর বড় বোনকে রাখতে যাচ্ছিলেন পুলিশ সার্জেন্ট শহিদুজ্জামান রিপন। তিনি রাজশাহী শহরে কর্মরত। প্রেষনে সারদা পুলিশ একাডেমিতে রয়েছেন।

তিনি বলেন, রোববার সকাল ১১টার দিকে ঘটনাস্থল এলাকায় পৌঁছলে ১৫/২০ জনের পিকেটারের একটি দল গতি রোধ করে প্রথমে লাঠি দিয়ে প্রাইভেট কারে আঘাত করে। আত্ন রক্ষায় কারে থেকে নেমে তারা দুরে চলে যান। পরে কারের ভেতরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় দুর্বৃত্তরা ।

স্থানীয় মফিদুল ইসলাম জানান,বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণ করে।

বাঘা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেসন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণ করার আগেই কারটি সম্পূর্ণ পুড়ে যায়।

বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সবুজ রানা বলেন, তাৎক্ষনিক কাউকে আটক করা হয়নি। তদন্ত পূর্বক জড়িতদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে বাঘায় প্রাইভেট কারে অগ্নিসংযোগ

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :