ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এমপির সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসব অনুষ্ঠিত

“বিএনপি কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকব” — এমপি চাঁদ

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে সংবর্ধনা এবং স্নাতক (সম্মান) শ্রেণির কোর্স সমাপনী উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।

বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আন্দোলন-সংগ্রামকে ভয় পায় না। বিএনপি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল। আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকব।”

তিনি আরও বলেন, বেকারত্ব দেশের অন্যতম বড় সমস্যা। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপি সরকারের আমলে চাকরির জন্য কোনো টাকা-পয়সা খরচ করতে হবে না। মেধার ভিত্তিতেই চাকরি হবে।”

শিক্ষার্থীদের কল্যাণে শাহদৌলা সরকারি কলেজে ছাত্রাবাস নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে খেলার মাঠ সংস্কার এবং দূরবর্তী শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর আশ্বাসও দেন তিনি।

প্রভাষক আব্দুল হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। তিনি বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নৈতিকতা ও জ্ঞানের আলোয় আলোকিত হয়ে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।” একই সঙ্গে তিনি কলেজে একটি বহুতল ভবন নির্মাণের দাবি জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থী মুরসালিন ইসলাম মিশন ও মেহেদী হাসান বক্তব্য দেন। পরে এমপি আবু সাইদ চাঁদের রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, আমজাদ খান, যুবদল নেতা সালেহ আহমদ সালাম, শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

error: Content is protected !!

এমপির সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসব অনুষ্ঠিত

“বিএনপি কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকব” — এমপি চাঁদ

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :