ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষকের জন্য শস্য বীমা চালু করা হবে -নার্গিস বেগম

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্টদের পতন হয়েছে। যে কোন মূল্য তাদের মর্যাদা বজায় রাখবো। জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো। যার মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন এবং জনগণের কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে। সে লক্ষ্যে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার ২৮ জানুয়ারি যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে অধ্যাপক নার্গিস আরো বলেন, কৃষকের জন্য ভাবনা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে মাঠে মাঠে ঘুরে বেড়িয়ে কৃষকের সমস্যার কথা অনুভব করে তার যথার্থ সমাধান করেছিলেন। খাল খনন কর্মসূচি থেকে শুরু করে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিনি কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়ে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং অর্থনীতির ভিত মজবুত করেছিলেন। ফ্যাসিস্টদের দীর্ঘ সময়ে দেশের কৃষি ও কৃষকের কোন উন্নয়ন হয়নি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য যে রূপ রেখা দিয়েছেন, সেখানেও তিনি কৃষকের সমস্যা অনুভব করে তার যথার্থ সমাধানের কথা বলেছেন। তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষকের জন্য শস্য বীমা চালু করা হবে। বীনা সুদে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। সকল প্রকার কৃষি উপকরণ সহজলভ্য করা হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, জেলা কৃষক দলের আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, বিএনপি নেতা রবিউল ইসলাম, আব্দুস সালাম, মাহবুবুর রহমান প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষকের জন্য শস্য বীমা চালু করা হবে -নার্গিস বেগম

আপডেট টাইম : ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :