মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:
‘যারা দুঃস্বপ্ন দেখছেন, বিএনপিকে একটু নাড়া দিলেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের জানার জন্য বলি—বিএনপির শেকড় হচ্ছে এই জনগণের মাঝে। যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙানি দেখান বা দেখানোর চেষ্টা করেন, তাদের বলি—গণতন্ত্রের ভাষায় কথা বলুন। বিএনপি আত্মসমর্পণ করার দল নয়।’
এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণ করেননি। বিএনপি অন্যায়ের প্রতিবাদ করার দল। বিএনপি জনগণের পক্ষে কথা বলার দল, গণতন্ত্র রক্ষার দল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল এবং গণতন্ত্রকে অব্যাহত রাখার দল।’
তিনি আরও বলেন, ‘অপেক্ষা করুন, জনগণের কাছে যান। জনগণই আবার যাকে রায় দেবে, তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করবে। অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না। কারণ জনগণ সবাই সজাগ এবং জনদুর্ভোগ কীভাবে প্রতিরোধ করতে হয়, তা জনগণ জানে।’
বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়া হোসেন শিল্পী, বিএনপির সিনিয়র সভাপতি শাহীনুর ইসলাম শাজীন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন, খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল ইসলাম এবং হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার 
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি 




















