ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপির অবস্থান কর্মসূচি; আ’লীগের শান্তি সমাবেশ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে পাবনা জেলা বিএনপি। অপরদিকে, বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

শনিবার (০১ এপ্রিল) দুপুরের পর জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপি আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম-আহবায়ক আদুস সামাদ খান মন্টু, আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ।

বক্তারা দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবি জানান এবং ঈদের পরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এদিকে, বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে পাবনা জেলা আওয়ামীলীগ। এদিন বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বক্তব্যকালে তিনি বলেন, ষড়যন্ত্র করে আওয়ামীলীগের অগ্রযাত্রা ব্যর্থ করা যাবে না। সারাদেশে বিএনপি আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি ও ধ্বংসাত্মক কার্যকলাপ করার অপচেষ্টা চালাচ্ছে, তার জবাব দিতেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে।

এ সময় জেলা আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, সাংগঠনিক সম্পাদক সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ,  অর্থ সম্পাদক লিয়াকত আলী তালুকদার, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, সদস্য রফিকুল ইসলাম রুমন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হাল ফ্যাশন শারদীয় ভোজ: নারকেলের চাটনি

error: Content is protected !!

বিএনপির অবস্থান কর্মসূচি; আ’লীগের শান্তি সমাবেশ

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :