ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাসায় কাজ দেয়ার কথা বলে পুকুরপাড়ে তরুণীকে গণধর্ষণ

বগুড়ার শেরপুরে বাসা-বাড়িতে কাজ দেয়ার কথা বলে বাগড়া হঠাৎপাড়া গ্রামে নিয়ে গিয়ে এক তরুণীকে কয়েকজন মিলে গণধর্ষণ করেছে। এ ঘটনায় এলাকাবাসী তরুণীসহ মামুন প্রামাণিক (৩৫), সোহাগ সরকার (২২), আব্দুল খালেককে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর ওই তরুণী বাদী হয়ে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার এক তরুণী বৃহস্পতিবার বিকালে বাসাবাড়িতে কাজের খোঁজে শেরপুর শহরে আসেন। কাজের সন্ধান শেষে বাড়িতে যাওয়ার জন্য ধুনটমোড় এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিএনজির জন্য অপেক্ষা করতে থাকেন তিনি।

এ সময় শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন প্রামাণিক, আবুল শেখের ছেলে আব্দুল খালেক ও পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার সাইফুল সরকারের ছেলে সোহাগ সরকারের পরিচয় হয়। পরে ওই তরুণীকে একজনের বাড়িতে কাজ দেয়ার কথা বলে কৌশলে বাগড়া হঠাৎপাড়া গ্রামের জনৈক আব্দুস সাত্তারের পুকুরপাড়ে নিয়ে যায়।

সেখানে নিয়ে ওই তরুণীকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে চারজন মিলে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন ধাওয়া করে উল্লেখিত তিনজনকে আটক করে এবং দুলু শেখ নামের এক ধর্ষণকারী পালিয়ে যায়।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, থানায় একটি গণধর্ষণ মামলা হয়েছে। আসামিদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

বাসায় কাজ দেয়ার কথা বলে পুকুরপাড়ে তরুণীকে গণধর্ষণ

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্টঃ :