ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বালু নদীতে ডুবে নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

‎রিপন সরকারঃ

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানার শ্রাদ্ধানুষ্ঠানে এসে বালু নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে ডুবে নিখোঁজের দুই দিন শিক্ষার্থী সৃজন সাহার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ ১৭ জুন মঙ্গলবার সকালে বালু নদীর খিলক্ষেত থানার পাতিরা এলাকার পিডিএল ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

–

নিহত সৃজন সাহা নরসিংদী জেলার মাধবদী থানাধীন কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। সে নরসিংদী সরকারি কলেজ থেকে রসায়ন বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছিল। পূর্বাচল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, রবিবার দুপুরে পরিবারের সাথে সৃজন সাহা নরসিংদী মাধবদীর কাশিপুর নিজ বাড়ি থেকে ইছাপুরা এলাকায় তারা নানা বাঞ্ছারাম সাহার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে আসেন।

–

সেদিন বিকেল সাড়ে ৫ টার দিকে বালু নদীর ইছাপুরা পাকা ঘাট এলাকায় সৃজন সাহা গোসল করতে নামে। এ সময় নদীতে গোসলের দৃশ্যও ধারণ করেন তার ছোট ভাই সূর্য সাহা। সাঁতরে নদীর মাঝামাঝি স্থানে গেলে নদীর প্রবল স্রোতে হঠাৎ তলিয়ে যায় সৃজন। এরপর থেকে নিখোঁজ ছিল সে।

–

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকালে উদ্ধার অভিযানে নামে। পরে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে বালু নদীর খিলক্ষেত পাতিরা এলাকার পিডিএল ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাহিদার চেয়ে বেশি ফল আমদানি, তবু দাম নাগালের বাইরে

error: Content is protected !!

বালু নদীতে ডুবে নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :