এস. এম সালমান কবীর হৃদয়ঃ
বগুড়ার সোনাতলা উপজেলার ২নং বালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট মোঃ নাহিদ পারভেজ জনি। এলএলবি অনার্স (ডিআইইউ) সম্পন্ন করা এ্যাডভোকেট নাহিদ পারভেজ জনি বগুড়া জজ কোর্টের এ্যাডভোকেট। পাশাপাশি ল ফার্ম ফজলুল হক সবুজ অ্যান্ড অ্যাসোসিয়েটস, বগুড়ার অ্যাসোসিয়েটস মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইন পেশার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এ্যাডভোকেট নাহিদ পারভেজ জনি বালুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন, বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
ইতোমধ্যেই ২নং বালুয়া ইউনিয়নবাসীর সম্মুখে ১১ দফা অঙ্গীকার ঘোষণা করেছেন এ্যাডভোকেট মোঃ নাহিদ পারভেজ জনি। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ঘোষিত ১১ দফা অঙ্গীকার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকার কথা জানিয়েছেন। তার পরিকল্পনায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং অবহেলিত এলাকার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেও কাজ করছেন তিনি। ইউনিয়নের বিভিন্ন এলাকায় তরুণ ও কিশোরদের মাঝে খেলাধুলার সামগ্রী প্রদান করছেন। তার মতে, তরুণদের মাঠমুখী করতে পারলে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ গড়ে উঠবে।
পাশাপাশি গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগেও তাকে দেখা যাচ্ছে। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সহযোগিতা করার পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।
এ্যাডভোকেট নাহিদ পারভেজ জনির স্বপ্ন, বালুয়া ইউনিয়নকে একটি সুন্দর, স্মার্ট, আধুনিক, উন্নয়নশীল ও বসবাস উপযোগী ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি মনে করেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নাগরিক সেবা, কর্মসংস্থান, খেলাধুলা এবং নিরাপদ সামাজিক পরিবেশের সমন্বিত উন্নয়ন প্রয়োজন।
চেয়ারম্যান নির্বাচিত হলে ১১ দফা অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি ইউনিয়নের অবহেলিত ও পিছিয়ে থাকা মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করা এবং তরুণ প্রজন্মের জন্য আরও সুযোগ সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এ্যাডভোকেট মোঃ নাহিদ পারভেজ জনি বলেন, বালুয়া ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে তিনি ইউনিয়নের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। তার লক্ষ্য, ২নং বালুয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নশীল ও বসবাস উপযোগী ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।
১১ দফা অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নবাসীর নাগরিক সেবা ও জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে বর্তমানে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন এ্যাডভোকেট মোঃ নাহিদ পারভেজ জনি।

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান 
এস. এম সালমান কবীর হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি 




















