ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বালিয়াকান্দি সরকারি কলেজরর শিক্ষার্থীদের বিক্ষোভ

গোলাম মোর্তবা শিকদার রিজুঃ

এইচএসসি পরীক্ষার ভ্যানু পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে ইউএনও মো: মুস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এদিকে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ ভ্যানু পরিবর্তনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।

পরীক্ষার্থী মো:রাহাত শেখ ও জিহাদ হোসেন জানায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ও ভ্যানুর তালিকা প্রকাশ করেছে সরকার। তাতে বালিয়াকান্দি সরকারি কলেজের পরীক্ষার্থীদের ভ্যানু নির্ধারণ করেছে মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজে। যা তাদের কলেজ থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। ওই কলেজের যাতায়াত ব্যবস্থাও খুবই বাজে। তাদের সময় অনেক নষ্ট হবে।

তারা আরও জানায়, সরকারেরই নির্দেশনা রয়েছে ভ্যানু হতে হবে মূল কেন্দ্রের সবচেয়ে কম দূরত্বের কোন শিক্ষা প্রতিষ্ঠানে। সে ক্ষেত্রে তাদের ভ্যানু হওয়ার কথা বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। এই কলেজেই অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা।

আরেক পরীক্ষার্থী অনিকা তাহসিন সুপ্তি জানায়, অজপাড়া গাঁয়ে প্রতিষ্ঠিত একটি কলেজে তাদের পরীক্ষার ভ্যানু নির্ধারিত হওয়ায় তারা আতংকিত। মানষিক ভাবে তারা বিপর্যস্ত। যাতায়াত ব্যবস্থা যেমন লাজুক তেমনি ওখানে আবাসিক কোন ব্যবস্থাও নেই। ওখানে ভ্যানু হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। ভ্যানু পরিবর্তন করে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষার ভ্যানু নির্ধারণ করার দাবি তার।

বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ মো: শাহ নেওয়াজ পারভেজ জানান, ২৬ জুন বৃহস্পতিবার থেকে শুরু হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা। তারই ধারাবাহিকতায় সরকার ১৭ মার্চ সারাদেশের পরীক্ষার কেন্দ্র ও ভ্যানুর তালিকা প্রকাশ করেছে। তাতে তার কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারিত হয়েছে শহর থেকে অনেক দূরে। যেখানে পরীক্ষার্থীদের যেতে অনেক কষ্ট হবে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ভ্যানু পরিবর্তনের জন্য তিনি ইউএনওর কাছে লিখিত আবেদন করেছেন।

ইউএনও মো: মুস্তাফিজুর রহমান চৌধুরী জানান, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ভ্যানু পরিবর্তনের দাবি নিয়ে তার সাথে কথা বলেছেন। শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদেও সাথে আলোচনা করবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বালিয়াকান্দি সরকারি কলেজরর শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :