গোলাম মোর্তবা রিজু:
রাজবাড়ীর বালিয়াকান্দির বাজার বণিক সমিতির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু ও তার দুই সন্তানসহ ৮ জনের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছেন বাজার বণিক সমিতি।
সোমবার (১৮ আগস্ট) বিকালে বালিয়াকান্দি বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এই ঘোষণা দেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় বাজার কমিটির সভাপতি ওসমান গণি মানিক উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বালিয়াকান্দি চৌরাস্তায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, “খোন্দকার মশিউল আযম চুন্নু একজন জনপ্রিয় ও ত্যাগী নেতা। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় তার নামে ৪৮টি মিথ্যা মামলা হয়েছিল। তিনি দলের একজন ত্যাগী নেতা। তার ও তার দুই সন্তানসহ ৮ জনের বিরুদ্ধে বালিয়াকান্দির বাসিন্দা মাসুম শেখের স্ত্রী পলি আক্তার বাদী হয়ে সোমবার (১৮ আগস্ট) রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে চাঁদাবাজীর মামলা দায়ের করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ে এই মামলা প্রত্যাহার না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। আজকের এই বিক্ষোভ থেকে ঘোষণা করা হয়, মঙ্গলবার (১৯ আগস্ট) বালিয়াকান্দি বাজারে অর্ধদিবস হরতাল পালন করা হবে।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন—
বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বিল্লাল
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু
সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান
বিএনপি নেতা শাহজাহান প্রমুখ।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 





















