ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির মনোনয়ন পত্র বিতরণ শুরু

বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সংগঠন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক (২০২৪-২০২৭ ইং) কার্যকরী কমিটির নির্বাচন উপলক্ষ্যে মনোননয়ন পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
বুধবার (২ অক্টোবর) ও বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুইদিন মনোননয় পত্র বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম চলবে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশন হারন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, সমিতির নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এরই মধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র কেনা ও বাছাইয়ের সময় ৩ অক্টোবর, প্রত্যাহারের শেষ সময় ৬ অক্টোবর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: রেজাউল করিম  জানান,  প্রথম দিনে সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন  রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলিমুদ্দিন সেখ। সহসভাপতি পদে কিনেছেন বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোন্দকার মনির আজম মুন্নু, আমতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম।
সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। সহ-সম্পাদক পদে সংগ্রহ করেছেন লুৎফর রহমান। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান মোল্লা।
মনোনয়ন পত্র বিক্রির সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনিসুজ্জামান, রনজু আহম্মেদ, কৃঞ্চ বন্ধু রায়, সদ্য বিদায়ী সভাপতি আব্দুল মজিদ শেখ প্রমূখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া

error: Content is protected !!

বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির মনোনয়ন পত্র বিতরণ শুরু

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :