ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বালিয়াকান্দির বহরপুর নতুনচর-আবাসন সড়ক ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন

গোলাম মোর্তবা সিকদার রিজুঃ

বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের নতুনচর এলাকায় যাতায়াতের প্রধান সড়কটি তীব্র ভাঙনের মুখে পড়ায় স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত চরম দুর্ভোগে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হয়েছে।

গতকাল দুপুরে নতুনচর থেকে আবাসনের সড়ক ভাঙন রোধে নিজ অর্থায়নে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরিদ আহমেদ আশিক।

আরও দেখুন ভিডিওতেঃ

উদ্বোধনকালে তিনি জানান, নতুনচর ও আবাসনের এই জনবহুল সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়া সামনে একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় ছোট ছোট কোমলমতি শিশুরা নিয়মিত এই পথ দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। সাম্প্রতিক বৃষ্টি ও ভাঙনের কারণে সড়কটির অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় সাময়িকভাবে যাতায়াত উপযোগী করার জন্য বালুভর্তি জিও ব্যাগ দিয়ে এই সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে এই সড়কে স্থায়ী প্রতিরক্ষামূলক প্লাইসাইটিং ওয়াল (পাকা দেয়াল) নির্মাণের দাবি জানান, যাতে এলাকার মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাহিদার চেয়ে বেশি ফল আমদানি, তবু দাম নাগালের বাইরে

error: Content is protected !!

বালিয়াকান্দির বহরপুর নতুনচর-আবাসন সড়ক ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন

আপডেট টাইম : ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
গোলাম মোর্তবা সিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :