ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বালিয়াকান্দিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

গোলাম মোর্তবা রিজুঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মনিরা বেগম ওরফে ছকিনা (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. মিঠু শেখের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মিঠু মিয়ার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরা বেগম একই গ্রামের মমিন শেখের মেয়ে।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, ২০০১ সালে বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মিঠু মিয়ার সঙ্গে মনিরা বেগমের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মিঠু ও মনিরার সংসারে অশান্তি চলছিল। মিঠু মিয়া পরকীয়ায় আসক্ত বলে অভিযোগ করেছেন মনিরার স্বজনেরা।

বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে মনিরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকাল ৬টার দিকে তার মরদেহ দেখতে পান মিঠু শেখের পরিবারের অন্য সদস্যরা।

নিহত মনিরার পাঁচ বছর বয়সী মেয়ে মীম বলেন,

“আমার আব্বু আর আম্মু ঘুমাতে যায়। অনেক রাতে আব্বু আম্মুকে টানাটানি করতে থাকে। তখন আমার ঘুম ভেঙে যায়। এক পর্যায়ে আব্বু আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে।”

রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন,

“সকালে বালিয়াকান্দি থানা পুলিশ মনিরার মরদেহ উদ্ধার করে। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত অথবা ইন্ধন দিয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বালিয়াকান্দিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :