ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর  চাচাতো ভাই সাধন হাকিম গ্রেপ্তার

-রাজবাড়ী জেলার বালিয়াকান্দীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন।

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিনুর রহমানকে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দুপুরে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করেছেন বলে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান খান।
জানাগেছে, ২০১৪ সালের ১২ জানুয়ারী জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিনুর রহমানকে অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টা করে। তাকে নির্যাতন করাসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। ৫ লক্ষ টাকা নেয় এবং বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করে। দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যায়ভার বহন করে। এখনো সোজা হয়ে দাড়াতে পারেন না।
এ ঘটনায় সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু সামা মোঃ ইকবাল হায়াত, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারুয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কালাম, জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম সহ ১৯ জন এবং অজ্ঞাতনামা ৩জনকে আসামী করে গত ২৫ আগস্ট রাজবাড়ী আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বালিয়াকান্দি থানায় এফআইআর করার জন্য ম্যাজিষ্ট্রেট মৌসুমী সাহা নির্দেশ দেন। পরে থানায় মামলাটি গ্রহণ করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান খান বলেন, ফরিদপুর থেকে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান সাধন হাকিমকে র র‍্যাব ১০ ফরিদপুর থেকে গ্রেফতার করে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

error: Content is protected !!

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর  চাচাতো ভাই সাধন হাকিম গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :