ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বালিয়াকান্দিতে সনাতন ধর্মাম্বলী নেতৃবৃন্দের সাথে বিগ্রেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমানের মতবিনিময়

শান্তির্পূণ ভাবে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে জানিয়ে বিগ্রেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান বলেছেন, শান্তির্পূণ ও আনন্দের সাথে নির্বিঘ্নে এবারের শারদীয় দুর্গোৎসব শেষ করতে চাই। একটি শ্রেণি থাকবে সুযোগ নেওয়ার। আমরা সেই সুযোগ তাদেরকে দিবনা।
কারো সাহস নেই দুর্গাপূজায় কোন রকম সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করার। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনারা নির্বিঘ্নে পূজার আনন্দ করুণ। আনন্দ করার পাশাপাশি একটু সচেতনও থাকবেন। আমরা যেন আনন্দের পাশাপাশি অসচেতন না হয়ে পড়ি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনী, গণমাধ্যমকর্মী ও সনাতন ধর্মাম্বলীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসানের সভাপত্বিতে উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান।
তিনি বলেন, প্রতিটি পূজামন্ডপ যেন সিসি ক্যামেরার আওতায় থাকে সে বিষয়টি আজ  (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যে আমাকে নিশ্চিত করতে হবে। পূজামন্ডপের এক কিলোমিটারের মধ্যে কোন ধরণের পাগল যেন প্রবেশ করতে না পারে। গুরুত্বর্পূণ জনবহুল সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে রাখবেন। আমাদের মা-বোনেরা রাতদিন যেন নির্বিঘ্নে ঘুরাফেরা করতে পারে সে দিকটি খেয়াল রাখবেন। তারা যেন ইভটিজিংয়ের শিকার না হন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা কমান্ডার ল্যাফটেনেন্ট কর্নেল তালুকদার মাহমুদ রেজা, বালিয়াকান্দি সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইমরান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ওসি মো: জামাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা, পূজা উদযাপন পরিষদ বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি রাম গোপাল চট্রোপাধ্যায়, সাধারণ সম্পাদক হরসিত ঘোষসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও পূজামন্ডপের সভাপতি-সম্পাদকবৃন্দ।
মতবিনিময় সভা শেষে তিনি বালিয়াকান্দি কেন্দ্রীয় মন্দির ও মহাশ্মশান পরিদর্শন করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

বালিয়াকান্দিতে সনাতন ধর্মাম্বলী নেতৃবৃন্দের সাথে বিগ্রেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমানের মতবিনিময়

আপডেট টাইম : ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :