ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগঃ সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর প্রতিবাদ

গোলাম মোর্তবা সিকদার রিজুঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. নায়েব আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে তিনি বালিয়াকান্দি বাজারে মুরগির ব্যবসা পরিচালনা করে আসছেন। বিভিন্ন খামার থেকে বড় ব্রয়লার মুরগি সংগ্রহ করে বাজারজাতের আগে এক থেকে দুই দিনের জন্য তার বসতবাড়ি সংলগ্ন স্থানে সংরক্ষণ করা হয়।

তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে তার ব্যবসায়িক সুনাম নষ্ট করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, সেখানে কোনো ধরনের মুরগির খামার পরিচালিত হয় না; কেবল বাজারজাতের উদ্দেশ্যে অল্প সময়ের জন্য মুরগি রাখা হয়। সংরক্ষণস্থল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় এবং পরিবেশ বা জনস্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগঃ সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর প্রতিবাদ

আপডেট টাইম : ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
গোলাম মোর্তবা সিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :