আপডেট টাইম :
০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
২৩০
বার পঠিত
বালিয়াকান্দিতে মনোনয়ন প্রত্যাশী কাজী রহমান মানিকের সমাবেশ অনুষ্ঠিত
গোলাম মোর্তবা শিকদার রিজুঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ী -২ আসনে উপজেলা ভিত্তিক বালিয়াকান্দি উপজেলায় গতকাল ১৮ অক্টোবর শনিবার বিকালে বালিয়াকান্দি মিনি ষ্টেডিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডাঃ রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী -২ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কাজী রহমান মানিক। বালিয়াকান্দি উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস আহমেদ সাগর, জেলা ছাত্র দলের সাবেক নেতা রোকনুজ্জামান শাহিন, ছাত্রদল নেতা আবুল হোসেন জুয়েল, ফরিদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুজ্জামান লিটন, ভূমিহীন নেতা মোঃ শাহ আলম, ভূমিহীন নেতা মোঃ রুহুল আমিন প্রমুখ। বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী -২ আসনে ব্যারিস্টার কাজী রহমান মানিক কে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
গোলাম মোর্তবা শিকদার রিজুঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ী -২ আসনে উপজেলা ভিত্তিক বালিয়াকান্দি উপজেলায় গতকাল ১৮ অক্টোবর শনিবার বিকালে বালিয়াকান্দি মিনি ষ্টেডিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডাঃ রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী -২ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কাজী রহমান মানিক।
বালিয়াকান্দি উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস আহমেদ সাগর, জেলা ছাত্র দলের সাবেক নেতা রোকনুজ্জামান শাহিন, ছাত্রদল নেতা আবুল হোসেন জুয়েল, ফরিদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুজ্জামান লিটন, ভূমিহীন নেতা মোঃ শাহ আলম, ভূমিহীন নেতা মোঃ রুহুল আমিন প্রমুখ।
বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী -২ আসনে ব্যারিস্টার কাজী রহমান মানিক কে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।