বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা
গোলাম মোর্তবা শিকদার রিজুঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে শহীদ নগর মাদ্রাসার সম্মুখ স্থানে সোমবার দুপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে মনিরুজ্জামান নামে এক মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক হক শিপন। এ সময় থানা পুলিশ এবং আনসার সদস্য উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন বালু ব্যবসায়ী মনিরুজ্জামানকে বিনা অনুমতিতে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধান অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গোলাম মোর্তবা শিকদার রিজুঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে শহীদ নগর মাদ্রাসার সম্মুখ স্থানে সোমবার দুপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে মনিরুজ্জামান নামে এক মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক হক শিপন। এ সময় থানা পুলিশ এবং আনসার সদস্য উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন বালু ব্যবসায়ী মনিরুজ্জামানকে বিনা অনুমতিতে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধান অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।